ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আরটিপিসিআর ল্যাব তৈরির প্রস্তুতি - The News Lion

ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আরটিপিসিআর ল্যাব তৈরির প্রস্তুতি

 


দি নিউজ লায়ন;   ঝাড়গ্রাম সুপার  স্পেশালিটি হাসপাতালে করোনা টেস্ট এর জন্য আর টি পি সি আর ল্যাব তৈরির জন্য  রাজ্যের স্বাস্থ্য দপ্তর অনুমতি দিয়েছে। তাই বিষয়টি খতিয়ে দেখার জন্য মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান এর নেতৃত্বে এক প্রতিনিধি দল ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল  এসে বিষয়টি খতিয়ে দেখেন। 


ওই প্রতিনিধি দলের সাথে ছিলেন গোপীবল্লভপুর এর বিধায়ক  ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো, ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ইন্দ্রনীল সরকার সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক গন। ঝাড়গ্রাম  সুপার স্পেশালিটি হাসপাতাল করোনা টেস্ট এর জন্য ওই ল্যাব টি তৈরি করা হবে। যে জায়গায় ল্যাব টি তৈরি করা হবে সেই এলাকাটি ঘুরে দেখে প্রতিনিধিদলটি। 


তারা বিষয়টি রাজ্যের স্বাস্থ্য দপ্তর কে জানাবেন। খুব শীঘ্রই ল্যাব তৈরির কাজ শুরু হবে বলে জানান গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো।তিনি বলেন আগে করোনা টেস্ট করতে মানুষকে সমস্যায় পড়তে হতো। মেদিনীপুর ও বাঁকুড়ায় গিয়ে টেস্ট করাতে হতো। যার ফলে রিপোর্ট পেতে দেরি হতো। 


কিন্তু করোনার তৃতীয় ঢেউ আসার আগে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতলে করোনা টেস্টের জন্য ল্যাপ তৈরির কাজ সম্পন্ন হবে। খুব কম সময়ের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সুপার স্পেসালিটি হাসপাতালে ওই ল্যাব তৈরি করার জন্য অনুমতি দিয়েছেন। তাই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান ।এর ফলে ঝাড়গ্রাম জেলার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.